banglahour

নাচোলে ইউএনও প্রিয়াংকা দাসের সঙ্গে মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে মতবিনিময়

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ মাস আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৮:৪৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে ১০ টায় সাক্ষাৎকালে তারা এলাকার সার্বিক পরিস্থিতি, জনসেবামূলক কার্যক্রম, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকার ভালো-মন্দ দিকগুলো পর্যালোচনা করে স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


মো. শফিকুল ইসলাম বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে তিনি সবসময় কাজ করতে আগ্রহী। স্থানীয় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল