banglahour

ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করতে হবে: কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ সপ্তাহ আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৮:৪৯ অপরাহ্ন

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে যে কোনো মূল্যে ঝুঁকিমুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।


মঙ্গলবার দুপুরে নগরীর মহতাব উদ্দিন সড়কের শেষ প্রান্তে ময়ূর নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, আশপাশের ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শন শেষে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ময়ূর নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এই ব্রিজ ব্যবহার করে চলাচল করেন। ফলে তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।


তিনি আরও জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাধ্যমে ময়ূর নদীর ওপর দুটি স্থায়ী সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ সময় খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল