banglahour

শ্রমিকদের পাশে সরকার, পর্যায়ক্রমে উন্মুক্ত হবে নতুন শ্রমবাজার: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ সপ্তাহ আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৯:০৮ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার সবসময় শ্রমিকদের পাশে রয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে এবং পর্যায়ক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মরিশাস, ওমান ও সৌদি আরবের শ্রমবাজারও উন্মুক্ত করা হবে।


মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


এর আগে সার্কিট হাউসে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের মধ্যে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। এ বিষয়ে মার্কিন পক্ষ ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে বলে সাংবাদিকদের জানান তিনি।


সৌজন্য বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন সিলেটের ঐতিহাসিক কিনব্রিজ ও সুরমা নদী এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে রাষ্ট্রদূত সিলেটের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে সিলেটের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল