
(২ সপ্তাহ আগে) ৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৯:০৯ অপরাহ্ন
মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দুপুর ১২টায় মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে শ্রীনগর থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের পুলিশ... সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, কিশোর অপরাধ ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো সমাজকে কলুষিত করছে। এগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এককভাবে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
অপরাধমুক্ত উপজেলা গড়ার প্রত্যয়ঃ
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলে শ্রীনগরকে একটি সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন:অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)
হাছিবুর রহমান -শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল)মুহাম্মদ জুয়েল মিয়া
-শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)
এম হাফিজুল ইসলাম খান-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
এছাড়াও কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।