banglahour

ভারী বর্ষণে সচল কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ইউনিট, উৎপাদন ১৪৪ মেগাওয়াট

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ মাস আগে) ৮ জুলাই ২০২৬, বুধবার, ৯:৩৮ অপরাহ্ন


টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই হ্রদে পানির বৃদ্ধির ফলে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) এর ৫টি ইউনিট মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা হতে একযোগে চালু করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির লেভেল গত কয়েকদিন ধরে বাড়ছে, ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট মঙ্গলবার সন্ধ্যা ৬টা হতে একসাথে চালু করা হয়েছে। এই ৫টি ইউনিট হতে ১ শত ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তার মধ্যে ১নং ও ২নং ইউনিট হতে প্রতিটিতে ৩২ মেগাওয়াট করে ৬৪ মেগাওয়াট, ৩নং ইউনিট এ ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ২৫ মেগাওয়াট করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ শত ৪০ মেগাওয়াট।  


এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান,  মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৭৯.৮৬ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৪.৯৬ ফুট মিন সি লেভেল। দায়িত্বরত প্রকৌশলীরা আরো জানান, কাপ্তাই হ্রদে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গত সোমবার ৩টা ইউনিট এবং মঙ্গলবার (৭ জুলাই) সকালে ৪টা ইউনিট এবং সন্ধ্যায় ৬টা হতে ৫টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল