
(৪ ঘন্টা আগে) ৮ জুলাই ২০২৬, বুধবার, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৫ অপরাহ্ন
মঙ্গলবার (৮ জুলাই) বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে, গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা মোস্তাফিজুর রহমান লিটুর বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা দাবি করেন,মোস্তাফিজুর রহমান লিটু একজন নিরপরাধ ব্যক্তি এবং তাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মোস্তাফিজুর রহমান লিটুর মুক্তি ও ন্যায়বিচারের দাবিতে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।