banglahour

ভারতে পাচারকালে রাঙ্গামাটির বরকলে বিজিবির হাতে দেড় লক্ষাধিক টাকার ইউরিয়া সার জব্দ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৬, শুক্রবার, ৪:৩৫ অপরাহ্ন


‎রাঙ্গামাটির সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১০ জুলাই) সকালে ছোট হরিনা বিজিবির অধীনস্থ ১২ বিজিবি ঘাট এলাকায় নদী পথে চলাচলকারী একটি নৌযানে তল্লাশি চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
‎‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে সার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকেই সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নদী পথে টহল জোরদারের পাশাপাশি চলাচলকারী প্রতিটি নৌযানে তল্লাশি চালানো হয়।


‎‎অভিযানে ১২ বিজিবির হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়। তল্লাশির একপর্যায়ে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ২ হাজার ১০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি জানিয়েছে।


‎‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গত মাসেও পৃথক অভিযানে ৩ হাজার ৫৫০ কেজি ইউরিয়া ও টিএসপি সার জব্দ করা হয়েছিল।


‎‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
#

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল