banglahour

কিশোরগঞ্জে এলাবাসির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৯ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৬, শুক্রবার, ৪:৩৭ অপরাহ্ন


কিশোরগঞ্জের গাংগাইল পাঠানপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত রুবেলের দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

আজ জুমার নামাজের পর পাঠানপাড়া মসজিদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনের আয়োজন করে গাংগাইল পাঠানপাড়া এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদকবিরোধী আন্দোলন চলাকালে রুবেল ও তার সহযোগীরা আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রুবেল আদালতে গিয়ে আন্দোলনে অংশ নেওয়া স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যারা সোচ্চার হয়েছেন, তাদের হয়রানির উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা। এসময়  উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ডাক্তার জেহাদ খান, তামীম হায়দার তানভীরসহ অসংখ্য  এলাকাবাসী। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল