banglahour

বাঘাবাড়ি ব্রিজে চরম ঝুঁকি: হাইওয়ে পথে দূরপাল্লার যান চলাচল, যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা

সারাদেশ | মোঃ মহসিন রেজা শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

(৩ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৬:০৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ঘাট সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ ব্রিজ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাবনা-সিরাজগঞ্জ আঞ্চলিক হাইওয়ের এই ব্রিজ দিয়ে প্রতিদিন দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।


সরেজমিনে দেখা যায়, ব্রিজটির একাধিক স্থানে রেলিং ভেঙে পড়ে গেছে এবং কিছু অংশ নিচের দিকে ঝুলে রয়েছে। ব্রিজের পাশে থাকা ফুটপাতের কংক্রিট স্ল্যাব বিভিন্ন জায়গায় দেবে গিয়ে বড় বড় ফাঁকা তৈরি হয়েছে, যা পথচারীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ উদ্বেগের বিষয় হলো—এই ব্রিজটি দিয়ে নিয়মিত ভারী ও দূরপাল্লার যানবাহন চলাচল করায় কাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা ব্রিজের আংশিক ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা।


এছাড়া ব্রিজের একপাশে একটি বড় খুঁটি হেলে পড়ে রয়েছে, যা যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে পড়ে প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।


একজন স্থানীয় পথচারী বলেন,
“আমরা প্রতিদিন ভয় নিয়ে এই ব্রিজ পার হই। এটি একটি হাইওয়ে সড়ক, সারাক্ষণ যানবাহন চলাচল করে—যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।


তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এলাকাবাসীর জোর দাবি, যেকোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে ব্রিজটির সংস্কার কাজ শুরু করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল