banglahour

সিলেটে দরগাহে ১৮ দিনে দানের টাকা উঠেছে ৪৮ লাখ ২৫ হাজার মিলেছে ডলার, ইউরো, স্বর্নলঙ্কার

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ১১ জুলাই ২০২৬, শনিবার, ৮:১৫ অপরাহ্ন

সিলেটে হযরত শাহজালাল (র.) দরগাহে ১৮ দিনে দানে টাকা উঠেছে ৪৮ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে ছাগল বিক্রি বাবদ টাকা পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। শনিবার প্রায় ৬ ঘন্টা গণনা শেষে টাকার হিসেব প্রকাশ করেন সিটি প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী। এ সময় তার সঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনা শেষে জানানো হয়- দরগাহের ডেগ সহ দানবাক্সে ১৮ দিনে পাওয়া গেছে ৪৭ লাখ ১০ হাজার ১০০ টাকা। আর ২৫ টি ছাগল বিক্রি করে পাওয়া গেছে ১ লাখ ২৫ হাজার টাকা। এছাড়া ডলার, ইউরো সহ কয়েকটি দেশের মুদ্রা ও স্বর্ণালঙ্কা পাওয়া গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল