banglahour

গোমস্তাপুরে এনসিপির পদযাত্রা: বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সারজিস আলমের বক্তব্য

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৪:২৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম দেশের রাজনীতি, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, সীমান্ত পরিস্থিতি ও আওয়ামী লীগকে ঘিরে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

সমাবেশে সারজিস আলম বলেন, “২০০৯ থেকে ২০২৪ নয়, স্বৈরাচারের বীজ ১৯৭২ সালের ১০ জানুয়ারি প্রথম বপন করা হয়েছিল।” তিনি আরও দাবি করেন, “১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ এমনিতেই জয়ী হতো। তারপরও বিরোধী প্রার্থীদের গুম ও হত্যা করা হয়েছিল।”

শেখ পরিবার প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “শেখ রেহানা ও শেখ হাসিনার সন্তানদের খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা নিজেও ভারতে অবস্থান করছেন। শেখ পরিবারের কাউকেই আল্লাহ মুসলিম হিসেবে কবুল করেননি।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, “গণ-অভ্যুত্থানের পর কিছুদিন গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করতে পেরেছিল, এখন আর তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না।”

তিনি আরও বলেন, “বিগত আটশো বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো লজ্জাজনকভাবে কেউ পালিয়ে যায়নি, এমন পরিস্থিতিতে পাকিস্তানও পড়েনি।”

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আর যদি সীমান্তে হত্যা করা হয়, বিএনপি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে।”

সমাবেশে এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও সমসাময়িক ইস্যু নিয়ে বক্তব্য দেন।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল