banglahour

দুর্যোগের সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন-- প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৩:৫৮ অপরাহ্ন


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, দুর্যোগের সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই মনিটরিং করছেন এবং এ বিষয়ে তিনি  আমাদের সকলকে দৌড়ের উপরে রেখেছেন। কোথায় কি করলে ভালো হবে সে বিষয়ে নির্দেশনা প্রদান করছেন এবং প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়েই অবহিত আছেন।  


প্রতিমন্ত্রী বলেন, পাহাড় ধস এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের যতদিন সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে, তিন মাস লাগলে তিন মাস দিব। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের চেষ্টা করা হবে, এই বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীসহ আমাদের সরকার অত্যন্ত আন্তরিক।


শনিবার (১১ জুলাই) রাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদীস্থ লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রমের হলরুম সংলগ্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিক বিভিন্ন প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন সাংবাদিকদের এসব কথা বলেন।


এ সময় রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের সাংসদ দীপেন দেওয়ান এমপি, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রতিমন্ত্রী আরো বলেন, পাহাড় ধসের জন্য আমরা মানুষরাই দায়ী। আমরা পাহাড় থেকে গাছ কেটে ফেলি, মাটি সড়িয়ে ফেলি সে কারনেইতো পাহাড় ধস হচ্ছে। হাজার হাজার বছর ধরেতো এখানে এরকম পাহাড় ধস হয়নি, এখন হচ্ছে কেন? প্রকৃতির উপর হাত দিয়ে মানুষ প্রকৃতি ধংস করছে। তারপরেও এই সংকট মোকাবেলা করা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ, অবশ্যই আমরা এটা দেখবো। এই সংকট মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে, আমরা পরিবেশ নষ্ট না করি। পরিবেশ নষ্ট না হলে কোন কিছুই নষ্ট হবে না।
এদিকে রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকেও ত্রান সহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমান দুর্যোগের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল