banglahour

শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি"

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ মাস আগে) ১২ জুলাই ২০২৬, রবিবার, ৪:০১ অপরাহ্ন

সিলেট ট্যাুজিজম ভয়েস: জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি।

রোববার সকালে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহার কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি পাঠানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুক্তাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক আশকার আমীন রাব্বি, সাবেক সহ-সভাপতি দুলাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন।

স্মারকলিপিতে জুলাই গণঅভ্যুত্থানে দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল