
(৩ মাস আগে) ১৩ জুলাই ২০২৬, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন
২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
আজ (সোমবার) সকালে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ চেক বিতরণ করেন সিটি কর্পোরেশন প্রশাসক মো.রুকোনুজ্জামান রোকন। অনুষ্ঠানে ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।
বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি বিদ্যালয়, ১টি এতিমখানা এবং ২টি সামাজিক ক্লাব।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, ধর্মীয় শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার নিয়মিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে আসছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।