banglahour

প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবির ইফতার বিতরণ

জাতীয় | মু: শাহপরান সাইম

(৩ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ৯:৩১ পূর্বাহ্ন

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে রোজাদার, পথচারী (গরিব ও দুস্থদের) মাঝে ইফতার বিতরণ করা হয়। সরাদেশে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আব্দুল্লাহপুরের ”ফায়েদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” এ বিতরণ কর্মসূচির আয়োজন করে বিজিবি।

বোধবার (১২ এপ্রিল) ফায়দাবাদ স্কুল মাঠ প্রাঙ্গনে কর্ণেল সোহরাব হোসেন পিএসসি (অধিনায়ক হেডকোয়াটার ব্যাটালিয়ান) ও মেজর এসএম হাবিব ইবনে জাহান এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । 

এ কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাসে ঢাকাসহ জেলা ও দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিদিন বিনামূল্যে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ফায়দাবাদের স্কুল মাঠে বেলা ২.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত সময়ে প্রায় ৫০০ জন রোজাদার ব্যক্তির মধ্যে ইফতার বিতরণ করেন তাঁরা।

উদ্বোধন অনুষ্ঠানে কর্নেল সোহরাব হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একযোগে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গরিব ও দুস্ত রোজাদার ব্যক্তিদের মাঝে এই ইফতার বিতরণ পরিচালনা করছে। ঢাকা, জেলা শহর ও প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন,  রমজানের মূল যে শিক্ষা আত্ম সংযম তা আমাদের এই রমজানে রোজা রাখা ও বেহুদা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে অর্জন করতে হবে। রোজা যত কষ্টই হউক রোজা রাখব কারণ রোজ রাখার মাধ্যমে আমরা গরিব ও অনাহারি মানুষের কষ্ট বুঝতে পারি।

ইফতার হাতে নিয়ে মুসলেম চাচা (৭০) বলছিলেন, এবারের রমজানে ভাল ইফতার কিনে খাওয়া একটু কঠিন হয়ে গেছে। হাতে ইফতারের বেগের দিকে আঙ্গুল দেখিয়ে বলছিলেন শেখ হাসিনারে আল্লাহ বাঁচাক। বাবারা আল্লাহ তোমাদেরও বাঁচাক। আজকে মন ভরে ইফতার খেতে পারব। এখানে অনেক ইফতার।  

উল্লেখ্য, প্রতিটি এলাকায় স্থানীয় কাউন্সিল ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা ইফতার বিতরণ কর্মসূচি সরাদেশে পরিচালনা করে যাচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল