banglahour

রাজবাড়ীর কালুখালীতে সন্ত্রাসীর হামলায় রক্তাক্ত বিএনপির যুব বিষয়ক সম্পাদক, থানায় মামলা দায়ের

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৩ জুলাই ২০২৬, সোমবার, ৭:৫৪ অপরাহ্ন

 

রাজবাড়ীর কালুখালীতে চাঁদাবাজদের দাবিকৃত টাকা না পেয়ে এক যুবককে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী যুবক বর্তমানে কালুখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রবিবার (০৮ জুলাই ২০২৬) ভুক্তভোগী যুবকের বড় ভাই মো. ফারুক মিয়া বাদি হয়ে কালুখালী থানায় একটি মামলা দায়ের করেন। 
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাংশা শহরের চিহ্নিত কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজ ভুক্তভোগীর ছোট ভাই নিরব বাবুকে (২৮) অবৈধ চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল।

গত ৮ জুলাই দুপুরে নিরব বাবু সোনাপুর মোড় বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে নিবর বাবুর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় ১ নম্বর বিবাদী আগ্নেয়াস্ত্র দিয়ে নিরব বাবুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এছাড়া তার কাছ থেকে জোরপূর্বক প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও পকেটে থাকা ১৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

হামলাকারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বর্তমানে হামলাকারীরা ভুক্তভোগীর পরিবারকে অব্যাহত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল