banglahour

হাওরে সোয়া দুই লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩:৫৭ অপরাহ্ন


কিশোরগঞ্জের মিঠামইনে মৎস্য অধিদপ্তরের অভিযানে সোয়া দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করে, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে অভিযান শেষে বেলা ২টার দিকে মিঠামইন থানার ঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে,
উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য চায়না দুয়ারি জাল, কারেন্ট জালসহ নিষিদ্ধ সকল জাল জব্দ করা। ইলেকট্রোফিশিং বন্ধকরণ এবং হাওর, জলাশয়, নদীতে অবৈধ বাঁধ ও অন্যান্য স্থায়ী স্থাপনা অপসারণে অভিযান পরিচালিত হয়।

এসময়, মিঠামইন উপজেলার বিভিন্ন হাওর থেকে ২ হাজার ৬০০ মিটার (৫২টি) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ৩০ হাজার টাকা। পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে মিঠামইন থানার ঘাট প্রাঙ্গণে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে, এই অভিযানকালে কোন জেলেকে পাওয়া যায়নি।

অভিযানকালে, মিঠামইন নৌ-থানার পুলিশের সহযোগিতায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে জন্য চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ নিষিদ্ধ সকল জাল জব্দ, অবৈধ বাঁধ অপসারণে অভিযান পরিচালিত হয়। এতে, জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল