
(৩ মাস আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৪:০৪ অপরাহ্ন
ময়মনসিংহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা| আজ (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়|
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন|
পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন| প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য| বৃহস্পতিবার শেষ হবে এই কৃষি প্রযুক্তি মেলা|