
(৮ ঘন্টা আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৭:৫৪ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন এবং শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় বিক্ষোভ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা
মঙ্গলবার দুপুর ৩টার পর নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়ে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।