banglahour

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত গ্রেফতার

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৭:৫৫ অপরাহ্ন

রাজবাড়ীর পাংশায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোরী কে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে জিল্লু মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

গ্রেফতারকৃত জিল্লু মন্ডল পাংশার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর এলাকার জুনাই মন্ডলের ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে আসামি ভয়ভীতি দেখিয়ে কাঁচা রাস্তার পাশের রোপনকৃত আখ ক্ষেতে নিয়ে যায়। আসামী এসময় আখ ক্ষেতে ভুক্তভোগী শিক্ষার্থী কে শোয়াইয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছিলেন এসময় শব্দ পেলে আসামী পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে জিল্লু মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল