banglahour

ঠাকুরগাঁও বিজিবি’র অভিযানে ৩৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার !

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩:১৩ অপরাহ্ন

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে ১ চোরাকারবারিসহ ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন মালামাল আটক করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ৫০ বিজিবি।


বুধবার (১৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
আটকৃত ব্যাক্তি মাইকেল রায় (৪২), দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া জয়নন্দহাট গ্রামের মৃত জতিন্দ্রনাথের ছেলে। 
প্রস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহলদল গত ১৪ জুলাই ২০২৬ তারিখ সন্ধার পূবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দিনাজপুর জেলার কাহারোল থানার ‘সৈয়দপুর পানুয়াপাড়া’ নামক স্থানে অভিযান চালিয়ে আসামী মাইকেল রায়কে আটক করে। 
আটকের সময় ৩৫ কেজি ওজনের (দৈঘ্য-৩০ ইঞ্চি ও প্রস্থ-১৫ ইঞ্চি) ১ টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকার অধিক। এছাড়াও তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন এবং ১টি সীম কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় দিনাজপুর জেলার কাহারোল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল