banglahour

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩:১৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
কিশোরগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।


অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। সমাপনী অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৫০ হাজার টাকা ও সনদপত্র বিতরণ করা হয় এবং দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।

উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি নাসিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমনসহ উপকারভোগীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল