banglahour

ভৈরবে মাদক বিরোধী অভিযানে আটক ৭ মাদক কারবারিকে জেল জরিমানা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৪:০৯ অপরাহ্ন

 

ভৈরবে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৭ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। তারা  হলেন, ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো:রাজু (২৬), ভৈরবপুর মৃত শওকত আলীর ছেলে  মো:উজ্জল মিয়া (২৫), ঘোড়াকান্দা এলাকার শাহিন মিয়ার ছেলে মোস্তাকিম (২২), ভৈরবপুর এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে মো:রিপন মিয়া (৪৬), ঘোড়াকান্দা এলাকার মো.আ.রশিদ মিয়ার ছেলে আব্দুল মতিন (২৮), 
ভৈরবপুর দক্ষিণপাড়ার কানন মিয়ার ছেলে মারুফ (২০), ভৈরবপুর এলাকার সুমন মিয়ার ছেলে ইমন মিয়া (২১)।

জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা ভৈরবে মাদক নিয়ন্ত্রণে উপজেলা সহকারি কমিশনার কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।

অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে মাদকসহ ৭ জনকে আটক করা হয়। পরে আটকৃতদের ভৈরব নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তাকিমকে তিন  মাসের বিনাশ্রম কারাদন্ড, আ:মতিন ও ইমন মিয়াকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড,   মো: রাজু, মো:উজ্জল মিয়া, মো:রিপন মিয়া ও মো: মারুফকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া মোস্তাকিমকে দুই হাজার ছয়শত টাকা এবং বাকি ৬ জনকে ১ শত টাকা করে মোট ৬ শত টাকা অর্থদন্ড প্রদান করেন।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিস পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, ভৈরবে মাদক নিয়ন্ত্রণে পুরো শহরে টাস্কফোর্সের অভিযানে মাদকসহ ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহৃত থাকবে বলে তিনি জানান। 

এদিকে ভৈরব র্য্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আজ ভোরে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে পারাবত ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাজাঁসহ ২ মাদক কারবারিকে আটক করেছে । আটক কৃতরা হলো দ্বীন ইসলাম (২৬) ও শাওন (২৬) । র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের ছাদে বিশেষ কায়দায় লোকানো ১০ কেজি গাজাঁসহ ওই ২ জনকে আটক করা হয় । আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল