banglahour

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৬:২৫ অপরাহ্ন

শিহ্মামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সরকারি সোহরাওয়ার্দি কলেজ এলাকা, টাউন ক্লাব রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে সিও অফিস গোলচত্বরে গিয়ে বেশকিছু শিক্ষার্থীরা জমায়েত হয়।

এসময় শিক্ষার্থীরা কিছু সময় সড়ক অবরোধ করলে যান চলাচলে ব্যাহত হয় এবং সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মুরগী, মুরগী স্লোগানসহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার প্রতিবাদে তারা রাজপথে নেমেছেন। সাম্প্রতিক ঘটনাবলীর দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, আমাদের কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নয়, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যতদিন পর্যন্ত আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নেবে, ততদিন আন্দোলন চলবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল