banglahour

পিরোজপুরে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধায় মাসব্যাপী পরিষ্কার -পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সারাদেশ | মো মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(১২ ঘন্টা আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৬:২৬ অপরাহ্ন

পিরোজপুরে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং গার্বেজ ভ্যান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই)  সকালে জেলা পরিষদের উদ্যোগে এবং  পৌরসভার সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।

এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে এলাকাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান , বৃক্ষরোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করতে গার্বেজ ভ্যান বিতরণ করা হয়।
এ সময় পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে আমরা এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে এ এলাকায় গার্বেজ ভ্যান বিতরণ করা হয়েছে। এটি এলাকাবাসী ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে এ কর্মসূচি সফল হবে এবং একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যদি আমার বাসার সামনের ময়লা নিজেই পরিষ্কার করি, তাহলে দেখবেন পুরো পাড়া-মহল্লাই পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে দেশ আরও সবুজ হয়ে উঠবে। আসুন, সবাই মিলে একটি সুন্দর পিরোজপুর গড়ে তুলি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল