banglahour

অস্ট্রেলিয়ার উল ও তুলা নিয়ে ঢাকায় প্রথম ন্যাচারাল ফাইবার সেমিনার

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(১১ ঘন্টা আগে) ১৫ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪০ অপরাহ্ন

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ন্যাচারাল ফাইবার সেমিনার, যেখানে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বস্ত্রখাতের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। সম্প্রতি এ সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।


সেমিনারে Wool Producers Australia (WPA), Australian Cotton Shippers Association (ACSA), Australian Wool Exchange (AWEX), Woolmark এবং Michell Wool-এর প্রতিনিধিরা বাংলাদেশের টেক্সটাইল শিল্পের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।


আলোচনায় অস্ট্রেলিয়ার উচ্চমানের উল, তুলা এবং উল-তুলার মিশ্রণে তৈরি পণ্যের ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি, আধুনিক বস্ত্র প্রযুক্তি এবং নতুন ব্যবসায়িক সুযোগ নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞরা বৈশ্বিক টেকসই উৎপাদন মানদণ্ড, কার্বন ফুটপ্রিন্ট নিরূপণ এবং সিনথেটিক তন্তুর পরিবর্তে উন্নতমানের প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধির বাস্তবসম্মত পথ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন।


সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক উৎপাদনকারী দেশ বাংলাদেশ এবং উচ্চমানের উল ও তুলা উৎপাদনে অস্ট্রেলিয়ার সুনাম রয়েছে। ফলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেলে টেকসই ও মূল্যসংযোজিত বস্ত্রশিল্প গড়ে তোলার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল