banglahour

ভৈরবে ট্রাস্ক ফোসের মাদক বিরোধী অভিযানে আটক ৩ মাদক কারবারিকে জেল জরিমানা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:২১ অপরাহ্ন

ভৈরবে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। তারা  হলেন, ভৈরব শহরের আমলাপাড়া গ্রামের রমজান মিয়ার পুত্র   সুমন মিয়া (৩৮), একই গ্রামের  রঘু মিয়ার পুত্র মোঃ মুসা মিয়া (৪২)  ও মৃত আলাল মিয়ার পুত্র  মোঃ রফ মিয়া। 


ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  মাদক নিয়ন্ত্রণে উপজেলা সহকারি কমিশনার কার্যালয়, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স  শহরের আমলাপাড়া সুমন মিয়ার অটো রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে সুমন মিয়া, মুসা মিয়া ও রফ মিয়া কে গাজাঁ ও ইয়াবাসহ আটক করে। পরে সুমন মিয়া কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও  ২ হাজার ৬ শ টাকা এবং মুসা ও রফ মিয়া কে ২১ দিন করে কারাদণ্ড ও  ১ শ টাকা করে অর্থদন্ড দেন ভ্র্যাম্যমান আদালতের   নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল