banglahour

তিন দিন আগেই অবস্থান নেয় হত্যাকারীরা, কিশোরগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:৫৫ অপরাহ্ন


কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার তিন দিন আগেই মিঠামইনে অবস্থান নেয়। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং গ্রেফতার হওয়া তিনজন ভাড়াটিয়া হিসেবে হত্যায় অংশ নেয়।

তিনি আরও জানান, বুধবার রাতে মিঠামইন ও করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনায় হাওরাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নিজ বাসার সামনে জাহিদুল আলম জাহাঙ্গীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এ সময় তার গাড়িচালক ও বিএনপি কর্মী হাদিস মিয়াও গুরুতর আহত হন। পরে রাত ১১টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদুল আলম জাহাঙ্গীর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল