banglahour

ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩:৫৮ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।  
আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর বাউন্ডারী রোড এলাকায় এ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করেন সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকোনুজ্জামান রোকন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, গত বছর যেসব এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি ছিলো সেসব এলাকায় পর্যায়ক্রমে এই ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। পরে পুরো ৩৩ টি ওয়ার্ডে এ কার্যক্রমের আওতায় আনা হবে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে জনসচেতনতার জন্য প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। এডিস মশা বংশ বিস্তার করতে না পারে তার জন্য অভিযান চলছে। এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভবন মালিকদের জরিমানা করা হচ্ছে।

এসময় সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, স্বাস্থ্য কর্মকর্তা এইচ.কে. দেবনাথসহ অন্যান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল