
(২ ঘন্টা আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ২:১১ অপরাহ্ন
ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খাওয়ার ফলে বিষক্রিয়ায় রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে শিশুটির মা ও আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভক্সপপঃ নিহতের বাবা মিজান মিয়া ও ভাই ইসমাইল মিয়া
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান গত ২৮ জুন রবিউল নিজ বাড়ির সামনে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার পরিবারের এক সদস্য তাদের পোষা কুকুরের খাবার (বিস্কুট) খেতে দেয়।
পরে কুকুরটি অর্ধেক বিস্কুট খেয়ে রেখে গেলে পরে থাকা ঐ বিস্কুটটি খাওয়ার পরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। প্রথমে শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভ্যাকসিন না থাকায় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়া হয়।
পরবর্তীতে গত বুধবার শিশুটির অবস্থা খাবার হয়ে গেলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে শিশুটির অবস্থা আরো খারাপ দেখে ঢাকা রেফার্ড করলে ঢাকায় নেওয়ার পথে নরসিংদী ভেলানগর এলাকায় পৌছলে শিশুটির মৃত্যু হয়। এছাড়া শিশুটির আক্রান্ত হওয়ার পর তার মা রুনা বেগমও আক্রান্ত হয়। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় ঢাকা মহাখালী হাসপাতালে ভর্তি রয়েছে।
পরিবারের অভিযোগ, প্রতিবেশী মুসা মিয়ার প্রায় সময়ই তার বাড়ির সামনে নিজের জায়গায় এসে কুকুরকে খাবার দেই। এই বিষয়ে শিশুটির পরিবার মুসা মিয়ার পরিবার কে একাধিক বার বারণ করলেও তারা কথা শুনেন নাই। যার কারণে আজ কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে শিশু রবিউল মারা যায়।