banglahour

ঠাকুরগাঁওয়ে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ৬:০৪ অপরাহ্ন


ঠাকুরগাঁওয়ে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী 
উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামায়েতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই ) বিকালে র‌্যালীটি ঠাকুরগাঁও পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি রফিকুল ইসলাম,  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন আবু সাঈদ দেশের জন্য প্রাণ দিয়েছেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকারের পুলিশ বাহিনী ২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালায়। পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে স্বৈরশাসক ভারতে গিয়ে আশ্রয় নেয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল