banglahour

উপকূলে বৈরী আবহাওয়া, সাগর উত্তাল

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ২:১৩ অপরাহ্ন

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিনত হলেও বায়ু চাপের তারতম্যের আধিক্যের প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। ছোট বড় ঢেউ তীড়ে আছড়ে পড়ছে। 

এদিকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টি অব্যাহত রয়েছে। উপকূলের আকাশ এখনও মেঘাচ্ছন্ন রয়েছে। প্রতিনিয়ত জোয়ারে নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিদিন দু'দফা প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল