banglahour

ময়মনসিংহে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৫:০২ অপরাহ্ন


ময়মনসিংহে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

‘বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে|


জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আজ (শনিবার) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন|


পরে উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন|এবারের মেলায় ৩০টি স্টল অংশ নিয়েছে| 

এই প্রদর্শনীতে ফলজ, বনজ এবং বিভিন্ন ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে|
এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে|

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল