banglahour

ভৈরবে যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমানকে সংবর্ধনা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৮ জুলাই ২০২৬, শনিবার, ৭:২২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভৈরব উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নব নির্বাচিত সহ-সভাপতি সাইদুর রহমান-কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ভৈরব পৌর শহরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার সুজনের সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি সাইদুর রহমান ভৈরবে পৌছলে কিশোরগঞ্জের বাজিতপুর, অষ্টগ্রাম, নিকলী, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, আশুগঞ্জ উপজেলার যুবদল নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে, পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে, উপজেলা বিএনপি কার্যলয়ে সাইদুর রহমান সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেন। এসময়, তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন যুবদল নেতা কর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউপির চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন পৌর যুবদলের আহ্বায়ক হানিফ মাহমুদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জুবায়ের আল মাহমুদ আফজাল এবং ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সাইদুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সাইদুর রহমান আগামী দিনে যুবদলে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

সংর্বধিত অতিথি ও প্রধান অতিথি সাইদুর রহমান বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল