banglahour

বিএনপি গণরায় নিয়ে তামাশা করছে, প্রতারণার আশ্রয় নিচ্ছে মাওলানা মামুনুল হক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৪:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটের গণরায়ের সাথে সরকার তামাশা করছে। সংবিধান সংশোধন কমিটি করে এই সরকার গণরায়ের প্রতি নির্মম তামাশা করেছে। জনগণের রায়কে নিয়ে ছিনিমিনি খেলার কারণে জনগণ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা আশা করি শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়ার উত্তরসুরী তারেক রহমান  হাসিনার পথ অনুসম্বরণ করবেননা। 


শনিবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে ও সভাপতি মুফতি শুয়াইব আহমাদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 
তিনি আরো বলেন, বহু শহীদ ও পঙ্গুত্ব বরণকারী বিপ্লবীদের  ত্যাগের জুলাই বিপ্লবের যে প্রত্যাশা তা বাস্তবায়ন করেই ছাড়বো ইমশাল্লাহ। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল হাসনাত জালালী, ও স্থানীয় নেতৃবৃন্দ। 


বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে জনমত গড়ে তোলার আহবান জানান।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থান থেকে, সর্বস্তরের প্রায় সহস্রাধিক  ওলামায়েকেরাম, সুধীজন ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
                        

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল