banglahour

বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৪:৪৮ পূর্বাহ্ন


বাগেরহাট সদর উপজেলায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের রহিমাবাদ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।


​নিহতরা হলেন,বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের আরাফাত (১৮) এবং একই ইউনিয়নের মইনুল কাজী (৫২)। এদের মধ্যে আরাফাত এ বছরের আলিম পরীক্ষার্থী ছিলেন।

​স্থানীয়া জানান, দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। এতে আরোহী আরাফাত ও মইনুল কাজীসহ তিনজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের খুলনায় স্থানান্তর করা হয়।
​এরপর সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল কলেজ

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মইনুল কাজী মারা যান।


বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, "সড়ক দুর্ঘটনায় আহত তিন জনের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় খুলনার হাসপাতালে মারা গেছেন। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে।"
​এদিকে একই ইউনিয়নের দুই বাসিন্দার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে বারুইপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল