banglahour

রাঙ্গামাটি জুরাছড়িতে অপরাজিতা শলক হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৪:৪৪ অপরাহ্ন


রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় অপরাজিতা শলক হোস্টেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

রবিবার (১৯ জুলাই) সকালে জুরাছড়ি উপজেলায় পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুরাছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, স্থানীয় হেডম্যান মায়া নন্দ দেওয়ান, বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসনের সুযোগ নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে। অপরাজিতা ছাত্রী হোস্টেল নির্মাণের মাধ্যমে জুরাছড়ির প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা বিশেষ ভাবে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বর্তমান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা চলমান রয়েছে।
শেষে অতিথিরা নির্মাণ কাজের সফল বাস্তবায়ন কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল