banglahour

বরকলের দুর্গম এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ দিন আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৭:৪৪ অপরাহ্ন


‎॥ ‎রাঙ্গামাটি প্রতিনিধি ॥
‎রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় উপজেলার বড় হরিণার কোকিছড়া, ভুষণছড়া ও আইমাছড়া ইউনিয়নের বাঙ্গালটিলায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় শতাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
‎‎রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় বরকল উপজেলার দুর্গম ও বন্যাকবলিত এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিন মাহফুজ।


‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন, চ্যানেল আই রাঙ্গমাটি প্রতিনিধি ও প্রকৃতি ও জীবন ক্লাবের রাঙ্গামাটি সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক উচিংছা রাখাইন, সাংবাদিক মনু মারমা, বরকল উপজেলার সাংবাদিক তসলিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ইমরান হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড প্রশাসক আব্দুস সালাম।
‎‎ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, তাদের বসবাসের এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় পর্যাপ্ত সরকারি সহায়তা সবসময় পৌঁছায় না। এমন পরিস্থিতিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


‎‎প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল