banglahour

হাইকোর্টে রিটের পর কালুখালীর কালিকাপুরে ইউপির প্যানেল চেয়ারম্যানের পদ ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ৭:৪৫ অপরাহ্ন

হাইকোর্টে রিট পিটিশনের পর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছেন আব্দুর রাজ্জাক।


আজ ১৯ জুলাই সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় বিএনপি নেতা শাজাহান আলী মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতো, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্নু সিকদার,উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পালিয়ে যান কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান নাবাব। পরে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক। পরে মারামারি সংক্রান্ত একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলার কারণে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন সময়ে জেলহাজতে যেতে হয়েছিল তাকে। তিনি আইনি জটিলতায় জড়ানোর পর সাময়িকভাবে কালিকাপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়।

পরবর্তীতে জেলহাজত থেকে মুক্তি পেয়ে তিনি প্যানেল চেয়ারম্যানের পদ ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে রিট করার পর আদালতের আদেশে পুনরায় নিজের প্যানেল চেয়ারম্যান পদটি ফিরে পান আব্দুর রাজ্জাক।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল