banglahour

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন নৌ-পুলিশ ইনচার্জের বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠিত

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ দিন আগে) ১৯ জুলাই ২০২৬, রবিবার, ১১:২৫ অপরাহ্ন


কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন নৌ-পুলিশ ইনচার্জের বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠিত।

আজ রোববার সন্ধ্যা মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কনফারেন্স রুমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন মিঠামইন।

মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

মিঠামইন নৌ-পুলিশ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) ও ইনচার্জ মো. নজরুল ইসলাম  দির্ঘদিন এই নৌ-থানার অধীনে অষ্টগ্রাম, নিকলী ও মিঠামইন তিন উপজেলার হাওরাঞ্চলে  দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

বিদায় সংবর্ধনায় এই পুলিশ কর্মকর্তার দায়িত্বপালন কালীন সময়ের দক্ষতা, বিচক্ষণতা ও স্মৃতিময় মুহূর্তগুলো নিয়ে অতিথি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদায়ী পুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বক্তব্য দেন।

এসময় আরও বক্তব্য দেন, মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শাহজাহান মজুমদার, অষ্টগ্রাম এবং মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদ্বয় মুহাম্মদ মজুন মিয়া ও  মাজহারুল ইসলাম, অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নাফিজ হায়াত প্রমুখ।

পরে, বিদায়ী পুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলামের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মো. সাইফুল ইসলাম ও প্রধান অতিথি মো. জিল্লুর রহমান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল