banglahour

গৃহস্থালি পুকুরে মাছ চাষে প্রদর্শনী কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের মাঝে উপকরণ বিতরণ

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(২৩ ঘন্টা আগে) ২০ জুলাই ২০২৬, সোমবার, ৭:৩৫ অপরাহ্ন



গ্রামীণ পর্যায়ে আধুনিক মৎস্য চাষ প্রযুক্তির প্রসার এবং গৃহস্থালি পুকুরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় বিভিন্ন প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে উপকারভোগীদের মাঝে মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।


প্রকল্পের আওতায় গৃহস্থালি পুকুরে মাছ চাষের জন্য মোট ৮ জন নির্বাচন করা হয়েছে। প্রত্যেককে একটি করে ১ বস্তা চুন,১ বস্তা (৩৫ কেজি) খৈল, ৬ বস্তা (প্রতিটি ২৫ কেজি) মাছের খাদ্য, ১০টি গাছের চারা,৫ প্যাকেট সবজির বীজ এবং ১টি কয়েল নেট প্রদান করা হয়েছে।

এছাড়া পরবর্তীতে প্রত্যেক উপকারভোগীকে ২ হাজারটি করে মাছের পোনা সরবরাহ করা হবে।
এছাড়াও প্রকল্পের আওতায়, দুটি অল-মেল গলদা চিংড়ি চাষ প্রদর্শনী এবং দুটি কার্প জাতীয় মাছ চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এসব প্রদর্শনীর জন্য ১টি এয়ারেটর এবং ২ বস্তা চুন বিতরণ করা হয়েছে। প্রদর্শনীগুলোর জন্যও পরবর্তীতে প্রয়োজনীয় মাছের পোনা সরবরাহ করা হবে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের সংরক্ষণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। গৃহস্থালি পুকুরের যথাযথ ব্যবহারের মাধ্যমে স্বল্প খরচে অধিক উৎপাদন নিশ্চিত হলে উপকারভোগীরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল