banglahour

পঞ্চগড়ে চা বোর্ড চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম। পঞ্চগড় প্রতিনিধি।

(২০ ঘন্টা আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১:৪৯ পূর্বাহ্ন


চা শিল্পের সাথে সংশ্লিষ্ট সকল ষ্টেকহোল্ডারদের সাথে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো:মেসবাহ উদ্দিন আহম্মেদ
(এসপিপি,এনডিসি,এএফডাব্লিউসি,পিএসসি)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব জনাব ইয়াসমীন পারভীন তিবরীজি, সদস্য (অর্থ ও বানিজ্য) বাংলাদেশ চা বোর্ড, জনাব মো:মোয়াজ্জেম হোসেন, সদস্য (গবেষণা ও উন্নয়ন) বাংলাদেশ চা বোর্ড,চট্টগ্রাম। এছাড়াও চা বোর্ডের সচিব মো:মামুনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ডা:মো:ইসমাইল হোসেন, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ডা:একেএম রফিকুল হক, উপ সচিব মোছা:সাবিনা ইয়াসমীন, অর্থনীতিবিদ জি এম আহসান হাবিব, গবেষনা কর্মকর্তা মো:নাজমুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিনা আক্তার লিপা এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা:শুকরিয়া পারভীন।


মেজর জেনারেল মেজবাহ বলেন, উত্তরাঞ্চলে চায়ের নিরব সবুজ বিপ্লব ঘটে গেছে।সিলেটের পরে পঞ্চগড় চা উৎপাদনে দ্বিতীয় স্থান অর্জন করেছে। চা উৎপাদনের এই ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ভাবে পঞ্চগড়ের জন্য রাসায়নিক সারের বরাদ্দ বৃদ্ধির আবেদন অনুমোদন করেছেন। তিনি উত্তরাঞ্চলের চায়ের গুনমান উন্নয়নে চা বাগানে পরিমিত পরিমাণ সার ও কীটনাশক প্রয়োগের জন্য চাষিদের প্রতি আহবান জানান। চায়ের উৎপাদন বাড়লেও রপ্তানি কমেছে উল্লেখ করে তিনি বলেন, যেকোন মূল্যে চায়ের চোরাচালান প্রতিহত করতে হবে। উত্তর বঙ্গের এই সবুজ বিপ্লব যেন সিন্ডিকেট বা অব্যবস্থাপনার কারনে বাধাগ্রস্থ না হয় সেজন্য কারখানা মালিক ও চাষিদের মধ্যে যেকোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে জেলা প্রশাসন ও চা বোর্ড কে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার আহ্বান জানান।

চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আমির হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো:আবু সায়েম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো:আব্দুল মতিন, টি ট্রেডার্স এসোসিয়েশনের সভাপতি মো: আক্তারুজ্জামান শাহজাহান ,ক্ষুদ্র চা চাষি মো:আনিসুজজ্বামান প্রামাণিক,কারখানা মালিক মোছা: ফোরাত জাহান সাথী,চা ব্যবসায়ী মো:বাবুল হোসেন প্রমুখ। 
বক্তারা পঞ্চগড়ের চা শিল্পকে সুসংহত ও এগিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল