banglahour

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩:৫৪ অপরাহ্ন


সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে অবৈধ ৩০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।আটককৃত  হরিণের মাংস ব্যবসায়ী মেহেদী হাসান (৩০) খুলনার দাকোপ থানার বাসিন্ধ।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ।

অভিযানকালে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।


পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত ব্যক্তিকে নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল