banglahour

ময়মনসিংহে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩, আহত ১

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ মাস আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আজ (মঙ্গলবার) দুপুরে নগরীর শম্ভুগঞ্জে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষের সময় ঘটনাস্থলে অটোরিক্সার এক যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যায়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো তারাকান্দার দাদারা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫) ও সদরের রঘুরামপুর মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের আবেদা (৩৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান, শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুতের সামনের সড়কে আজ দুপুরে একটি অটোরিক্সার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল