banglahour

এসআইইউতে স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড প্রদান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ ঘন্টা আগে) ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১০:৫৫ অপরাহ্ন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যক্রমভিত্তিক জ্ঞান অর্জন করলেই চলবে না, বরং জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করে নিজেদের সমৃদ্ধ করতে হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের পঞ্চম আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। তিনি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি জীবন ও প্রকৃতি থেকে শেখার আহ্বান জানান এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।


ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড কমিটির আহ্বায়ক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া ওয়ান্নেহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন অধ্যাপক তোতিউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর শামসুল আলম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খালেদ হোসেন এবং সাবেক এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক, অনুজ আচার্য্য ও নাঈমা রহমান তন্নী।


আলোচনা শেষে স্প্রিং-২০২৬ সেমিস্টারের জন্য ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মো. তাওহীদ আহমদ এবং তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী নওশীন কালাম শ্রাবণীর হাতে ‘স্টুডেন্ট এক্সেলেন্স এওয়ার্ড’ তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং সামগ্রিক দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে গত দুই বছর ধরে এ পুরস্কার প্রদান করে আসছে ইংরেজি বিভাগ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল