
(১ সপ্তাহ আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩১ অপরাহ্ন
চিকিৎসকদেরকে আরও দায়িত্বশীল হতে হবে। সেবা নিতে আসা মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। কোনো মানুষ যেন তাঁদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
বুধবার (২২ জুলাই) কটিয়াদী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন আরো বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া দেশের সকল ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ শাহরিয়ার অনিক তাঁর বক্তব্যে হাসপাতালে কী কী সেবা চালু রয়েছে সেগুলো তুলে ধরেন এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ,কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর লাল সাহা,সহ-সভাপতি আতিকুর রহমান আতিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইশা খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ প্রমুখ।
এছাড়াও সভায় হাসপাতালে কর্মরত চিকিৎসক,নার্স এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন।