banglahour

ভৈরবে সাবেক মেয়রের জানাজায় 'জয় বাংলা' স্লোগান দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১১ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩৬ অপরাহ্ন

​ভৈরবে পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজায় কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
​মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসেন পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিনে শ্রদ্ধা নিবেদনকালে নবী হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে উসকানিমূলকভাবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পরে স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় নবী হোসেন কে মঙ্গলবার মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।


​এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস জানান, ​গ্রেফতারকৃত নবী হোসেন কে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল