
(১০ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৬:৩৯ অপরাহ্ন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে 'নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায়' তাকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত তথ্য তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি নির্বচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি একজন তরুণীর সঙ্গে 'ব্যক্তিগত মুহূর্তের' একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।