banglahour

বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি ও কৃষক কার্ড বাস্তবায়নে কাজ করছে সরকার: শাহিন শওকত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৮ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড বাস্তবায়নে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। বুধবার দুপুরে ২য় ধাপে চাঁপাইনবাবগঞ্জের ধোবড়া-মুসলিমপুর এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। গাছ রোপণের পর প্রত্যেককেই যত্ন নিতে হবে। শিশুকে যেমন লালন করা হয়, তেমন গাছকে লালন করতে হবে। কারণ অক্সিজেনের যোগান দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব হায়াতউদ্দৌলা, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন অপু ও শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জিন্নুর রহমানসহ অন্যরা।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল