
(৭ ঘন্টা আগে) ২২ জুলাই ২০২৬, বুধবার, ৯:১৩ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে এনসিপির সংসদীয় এজেন্ডা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বৈঠক শেষে এক বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন নাহিদ ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, দলের সংসদীয় কর্মসূচি নিয়ে তাঁর সঙ্গে অকপট ও গঠনমূলক আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে স্থিতিশীলতা ও সমৃদ্ধি অর্জনের প্রচেষ্টাকে সমর্থন করে যাচ্ছে। তিনি বলেন, উভয় দেশের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব, বিশেষ করে ‘Agreement on Reciprocal Trade’ (পারস্পরিক বাণিজ্য চুক্তি), বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
কূটনৈতিক মহল মনে করছে, এ ধরনের সংলাপ দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে সহায়ক হবে।